শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সিলেটে সিপিবির সমাবেশ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট কোর্ট পয়েন্ট অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে। রিকশা-ইজিবাইক শ্রমিকদের উপর দমন-পীড়ন, গ্রেফতার এবং হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা সকল গ্রেফতারকৃত শ্রমিকের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশটি পরিচালনা করেন চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মনীষা ওয়াহিদ এবং সভাপতিত্ব করেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।

সমাবেশে বক্তৃতা করেন সিপিবির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি নেতা ও বিশিষ্ট আইনজীবী কমরেড নিরঞ্জন দাস খোকন, কমরেড আহমুদুর রশীদ রিপন, বাংলাদেশ চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কমরেড সবুজ তাতীঁ, সিপিবির সাধারন সম্পাদক খায়রুল হাসান ও সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।

বক্তারা বলেন, রিকশা শ্রমিকদের ন্যায্য ১১ দফা দাবি উত্থাপনকে কেন্দ্র করে শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে যা গণতান্ত্রিক অধিকার ও শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।

সমাবেশ থেকে উত্থাপিত দাবিসমূহঃ
১. কমরেড আনোয়ার হোসেন সুমন সহ গ্রেফতারকৃত সকল রিকশা শ্রমিকের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
২. দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
৩. আঞ্চলিক সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে।
৪. রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বক্তারা সতর্ক করে বলেন “দাবি আদায় না হলে শ্রমিক ও জনতার স্বার্থে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain