শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

দেশ ও জাতির কল্যাণে সংসদে কথা বলতে চাই-আব্দুল মালিক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন, নেতা নয় সেবক হিসেবে সিলেটের মানুষের কল্যাণে নিবেদিত হতে এসেছি। আমি আপনাদের ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে অবহেলিত এই জনপদের মানুষের কথা বলার জন্য আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহ আমাকে সুযোগ দিলে আপনাদের জন্য নিয়োজিত থাকবো। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।

রোববার বিকেলে বাদ আসর সিলেট নগরীর সোবহানিঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, জেলা দক্ষিণ জমিয়তের সহ-সভাপতি আব্দুল মুছব্বির জামডরী, জমিয়ত নেতা মাওলানা ইব্রাহীম সালুটিকরী, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, ছাত্র জমিয়ত নেতা ফরিদ উদ্দিন, মাসুদুর রহমান সালিম, মীর আইনুল হক সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain