শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পিঁয়াজসহ আটক ৪

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৯০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও চারজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে শিবেরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ কুতুব উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৪০), ময়না মিয়া (৪০), নাছির উদ্দিন (৪০)।

পুলিশ জানায়, শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এসময় তারা ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেন যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা। অভিযানে দুইটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে পুলিশ জানায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা (নং-০৯) করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain