শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াস, হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছসহ অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ তিনটি গাড়ি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।

 

অভিযানে অংশগ্রহণকারী বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত সকল মালামাল ও যানবাহন প্রযোজ্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain