শিরোনাম :
পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব

নৈরাজ্য প্রতিরোধে সিলেটে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: পতিত স্বৈরাচারের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনসাধারণের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্য্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পতিত স্বৈরাচার লকডাউন কর্মসূচি ঘোষণা করায় দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির নীল নকশা প্রতিরোধে ইসলামী আন্দোলন শান্তিপ্রিয়ভাবে কঠোর অবস্থান নিয়েছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ ও জেলা সেক্রেটারী হাফিজ ইমাদ উদ্দিন, মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী স্বৈরাচার দেশজুড়ে জুলুম-নির্যাতন চালিয়ে মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর দেশে এক নতুন সূর্য উদিত হয়েছে। জনগণ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। এই পরিস্থিতিকে কোনো নতুন স্বৈরাচার নষ্ট করতে পারবে না, এজন্য সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain