শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট কলিঘাটে শ্রমজীবি মানুষের সাথে মতবিনিময় সভায়-খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমজীবি ও কর্মজীবী নারীদের জন্য একটি বিশেষ পরিকল্পনার গ্রহণ করেছেন। এই পরিকল্পনায় মূলত শিশু পরিচর্যা সুবিধা নিশ্চিত করা এবং নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় কি ভাবে কাজ করবো আমরা তার সম্পন্ন নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে।
তিনি বলেছেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করণে বিএনপি কাজ করবে। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার দূরকরণে কাজ করবো সবাই ঐক্যবদ্ধভাবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি।
তিনি শনিবার (১৫ নভেম্বর) কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থা, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতি, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেট ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুরো বলেন।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের সভাপতিত্বে ও নাজির হোসেনের পরিচালনায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির নাছির মিয়া, আল আমিন মোল্লাহ, মো. মুজাহেল, কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থার বাহার মিয়া, মো. সেন্টু মিয়া, লিটন আহমদ, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ সংস্থার সিজান আহমদ, রাসেল আহমদ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেটের আইনুদ্দিন, মাহমুদ হোসেন ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি মনির হোসেন, সেলিম রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain