শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

হবিগঞ্জে মাকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর সিলেটে গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়াকে ঘটনার ২০ বছর পর সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৬ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর পারিবারিক বিরোধের জেরে নিজ বাড়িতে মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন তিনি। হত্যার পর আঙ্গুরার দেহ ঘরের ভেতরে এবং বিচ্ছিন্ন মাথা বাইরে রেখে পালিয়ে যান ফজল।

এ ঘটনায় আঙ্গুরার আরেক ছেলে আবদুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির বিচার শেষে হবিগঞ্জ আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিনের অনুসন্ধানের পর র‍্যাব-৯ এর একটি দল গোয়াইনঘাটের পূর্ব জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ফজল মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain