শিরোনাম :
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন

নানা মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামাত-বিএনপির দোসররা গোয়াইনঘাটে প্রতিবাদ সভায়

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে বিএনপি -জামাতের দেশ বিরোধী, ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে। গতকাল বেলা দুপুর ২টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার হইতে গোয়াইনঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে গোয়াইনঘাট প্রেসক্লাব’র সামনে এক প্রতিবাদ মিছিল ও পথসভায় মিলিত হয়। এসময় গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামাত-বিএনপির দোসররা। সারা দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে গত কয়েক মাস যাবত মাথা চাড়া দিয়ে উঠছে স্বাধীনতা বিরোধী শক্তিরা। এই স্বাধীনতা বিরোধীদের রুখতে কেন্দ্রীয় যুবলীগের দিকনির্দেশনায় ও সিলেট জেলা যুবলীগের পরামর্শে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ ও যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিনের সমন্বয়ে উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রতিবাদ, মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন বলেন, জামাত বিএনপির সকল ষড়যন্ত্রের দাত ভাঙ্গা জবাব দিতে উপজেলা যুবলীগ, ইউনিয়ন যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে সর্বদা প্রস্তুত থাকতে হবে ৷ উক্ত প্রতিবাদ মিছিল ও পথসভায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহমদ মোস্তাকীম, সদস্য নজরুল ইসলাম, রেজাউল করিম রাজ্জাক, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম করিম শামীম, জিয়াউল ইসলাম চৌধুরী, পদ্মা দেবী সিংহ মুজীবুর রহমান লাইব্রেরী, জুবের আহমদ, কামাল হোসেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ৷ এসময় আরোও উপস্থিত ছিলেন, পুর্বজাফলং ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন, সদস্য রফিক সরকার , তোয়াকুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, ফতেহপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাশীদ আলী, যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন লনি, লেঙ্গুরা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইজ্জত উল্লাহ, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ৷
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ছদরুল ইসলাম, গোলাম রব্বানী সুমন, দেলোয়ার হোসেন, এনাম উদ্দিন, তোফায়েল, সালেহ আহমদ, আং করিম, তাজুল ইসলাম, ডালিম আহমদ, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুফিয়ান আহমদ, লুৎফুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ৷

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain