শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

৬ ডিসেম্বর শনিবার ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন-এডভোকেট জুবায়ের

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে একযোগে প্রচারণা চালাবে ৮ দল। এই প্রচারণার অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৬ ডিসেম্বর শনিবার সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীতার ক্ষেত্রে অনেক চমক অপেক্ষা করছে। বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি অমুসলিম প্রার্থীও থাকবেন। ৮ দলীয় জোটের সাথে আসন সমঝোতা করে আগামী সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। আগামী নির্বাচনে জামায়াত এবং জোটের প্রার্র্থীকে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। সেন্টার ভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম জোরদার করতে হবে। সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তিনি শুক্রবার (২১ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত রুকন সমাবেশে সিলেট মহানগর আওতাধিন সকল রুকনগণ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-১ আসন নির্বাচন পরিচালক ও সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুর প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain