শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

তারুণ্যের উৎসব ২০২৫: প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব-উদ্যোক্তা সমাবেশ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) সিলেটে পরিবেশ অধিদপ্তর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমন্টাল ক্লাবের আয়োজনে প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব-উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুব-উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবিত পরিবেশবান্ধব বিকল্প পণ্য নিয়ে ২২টি স্টলে প্রদর্শনীতে অংশ নেন। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ০৮টা পর্যন্ত চলে।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ফেরদৌস আনোয়ারের সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আফজারুল ইসলামের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। তিনি বলেন, প্লাস্টিক দূষণ রোধ করতে প্লাস্টিকের বিকল্প পণ্যের বাজার দ্রুত বৃদ্ধি করতে হবে। তরুণদের নেতৃত্বে এসব পণ্য ভবিষ্যতে পরিবেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।

সকাল ১১টায় প্রধান অতিথি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করে উদ্যোক্তাদের সাথে আলোচনায় অংশ নেন। উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পরিবেশবান্ধব পণ্যের গুরুত্ব, প্লাস্টিক নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তা এবং তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আয়োজকদের পক্ষ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমন্টাল ক্লাবের প্রধান নির্বাহী, সাফকাত তাসিন প্লাস্টিক নিয়ে তাদের ক্লাবের বিভিন্ন কার্জক্রমের পাশাপাশি বলেন, এই মেলায় আমরা চেষ্টা করেছি একদম প্লাস্টিক ব্যবহার না করার জন্য। আমরা চাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে একটি টেকসই বাংলাদেশ তৈরি করতে।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain