শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির অধীনস্থ বিমানবন্দর থানার জোন-৩’র মতবিনিময় সভা সোমবার নগরীর হাউজিং এস্টেটের কার্যলয়ে অনুষ্ঠিত হয়। ৪,৫,৬,৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ ও পাড়া এবং নাগরিক কমিটির শুধু মাত্র আহবায়ক নেতৃবৃন্দের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জোন-৩ এর টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জোন সদস্য মাহবুব কাদির শাহী, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহিদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।
এসময় কয়েস লোদী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তিনি বলেন, আমার কাছে রাজনীতি মানে হলো ক্ষমতা নয়, রাজনীতি হলো আমার কাছে দায়িত্ব। রাজনীতি কোনো সুবিধা নয়, রাজনীতি হলো আমার কাছে আপনাদের সেবা করা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain