শিরোনাম :
নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন, সিলেটের চার জেলায় কারা?

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সিলেটের দায়িত্ব পাওয়া পুলিশ সুপার কাজী আখতার উল আলম, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন, এব মৌলভীবাজারের মোহাম্মদ বিল্লাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। আজ নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

সিলেট বিভাগের চার এসপি কারা

প্রজ্ঞাপন অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন হবিগঞ্জে, পিবিআইয়ের পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন সুনামগঞ্জে, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম সিলেটে এবং নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেন মৌলভীবাজারে পদায়ন করা হয়েছে।

লটারিতে নিয়োগ
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, লটারি করার আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ও বর্তমানে ৬৪ জেলার কর্মরত এসপিদের নিয়ে তালিকা করা হয়। তাঁদের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুগত নয়; কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা রয়েছে—এমন কর্মকর্তাদের নিয়ে তালিকা করা হয়। পরে তাঁদের মধ্য থেকে লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।

পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain