শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা ::: সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন“প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবটেরী স্কুল মাঠে প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি” প্রাণি সম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ বাস্তবায়ন কমিটি বিভিন্ন ধরনের স্টলে খামারিদের নিজস্ব চিন্তা – চেতনায় নানা পদ্ধতির কৌশল প্রদর্শনের সুযোগ করে দেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. হাসিব আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ- সহকারী প্রকৌশলী মো. ইউনুছ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উত্তম কুমার রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।
প্রদর্শনীতে সাতটি ক্যাটাগরীতে মোট ২১টি স্টলকে পুরস্কার ও সনদ দেয়া হবে। পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন বলেন, মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রদর্শনী ও খামারীদের স্টলের সুযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain