শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুৎ অফিসস্থ বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্কার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। একইভাবে দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে প্রবাস থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সোরমান আলী, সিনিয়র সহ সভাপতি শ্যামল চন্দ্র মালাকার, সহ সভাপতি লোকমান হোসেন, মো. রফিকুল ইলাম স্বপন, জগদীশ চন্দ্র দাস, লিমন মিয়া, মো. অলি উল্লাহ, ইছাক মিয়া, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক দিলীপ কুমার দাস, মো. আতিকুর রহমান, মো. আবু সাঈদ, আব্দুল বাতেন মুন্না, অর্থ সম্পাদক আব্দুল বাছিত, আব্দুল আউয়াল, মো. সহিদুল ইসলমা, মো. আব্দুল কাইয়ুম, মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক সুমন দাস, দপ্তর সম্পাদক আবুল হাসনাত, শিক্ষা সম্পাদক মো. নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গনি মুন্না, প্রকাশনা সম্পাদক মো. হামিদ উদ্দিন খান, মহিলা সম্পাদিকা মাহমুদা খাতুন শিল্পী, সমাজ কল্যাণ সম্পাদক সুবল শর্মা, আইন বিষয়ক সম্পাদক মো. কাওছার আহম্মেদ খঅন, যুব বিষয়ক সম্পাদক মো. জুবেল আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাল আহমদ, রোশন আলী, রাকু আহমেদ, রাসেল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain