শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সড়ক দূর্ঘটনা রোধে সিলেটে শতাধিক শিক্ষার্থীর মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা আহত হওয়ার প্রতিবাদে সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় রোববার (৩০ নভেম্বর) দুপুরে শতশত শিক্ষার্থী মানববন্ধন করেছে। ব্যস্ততম এ সড়কে নিরাপদ চলাচলের দাবি জানাতে মুহিবুর রহমান একাডির শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে দেখা যায়- “নিরাপদ সড়ক চাই, এখনই চাই”, “যানবাহনের নিচে আমরা মরতে চাই না”, “হেলমেট ছাড়া নয়, জীবনের ঝুঁকি নয়”, “অভিভাবক-শিক্ষার্থীর এক দাবি, নিরাপদ সড়ক চাই”সহ অসংখ্য প্ল্যাকার্ড।
মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তায় পাড়াপাড়ের সময় শিশু ও পথচারীদের সহযোগিতা করা চালকদের দায়িত্ব। ব্যস্ততম এই সড়কে ট্রাফিক পুলিশ জোরদার করা জরুরি। রাস্তায় চলাচলের সময় চালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। একটু অসতর্কতা যে কারো জীবন কেড়ে নিতে পারে। গাড়িচলকদের উচিত পথচারীরা রাস্তা পার হওয়ার সময় গতি কমানো এবং থামিয়ে দেওয়া। তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি স্কুল, কলেজ সময় রাস্তায় অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা উচিত। সড়কে সচেতনতা বাড়াতে নিয়মিত ক্যাম্পেইন পরিচালনারও দাবি জানান।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, এ এলাকায় প্রতিদিনই যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। স্কুল-কলেজগামী শিশুদের জন্য এ সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত জেব্রাক্রসিং, স্পিডব্রেকার স্থাপন, নিয়মিত পুলিশ মোতায়েন এবং সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী, শিক্ষক রাসেল আহমদ। এছাড়াও বিদ্যালয়ের শত শত শিক্ষাথীরা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফাজিলচিশত এলাকায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন সরকারি মহিলা কলেজের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা ওয়াজিফা কবির আয়াত (৮) ও আমায়া কবির (৬)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে গুরুতর আহত শিক্ষক ফৌজিয়া আক্তার ও তার বড় মেয়ে ওয়াজিফা সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain