শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিং মল ও দোকানপাটে টানা গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রচারণাকালে ব্যবসায়ীদের বিপুল সাড়া পাচ্ছেন তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) দিনভর খন্দকার মুক্তাদির মহানগরের জিন্দাবাজারের প্ল্যানেট আরাফ, কাকলী, মিলেনিয়াম, ওয়েস্ট ওয়ার্ল্ডসহ বিভিন্ন বিপনী বিতানে গণসংযোগ করেন। এসময় বিএনপির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আপনাদর মূল্যবান রায়ে আমাকে নির্বাচিত করলে সিলেটকে আরও ব্যবসাবান্ধব করে গড়ে তোলা হবে। সিলেটকে প্রকৃত অর্থে একটি অর্থনৈতিক হাব করা হবে। প্রবাসী অধ্যুষিত সিলেটে এখনো মিল-কলকারখানা গড়ে উঠেনি, এটি দুঃখজনক। আমরা আগামীতে প্রবাসীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করে সরকারি সহায়তায় সিলেটে বিভিন্ন ধরনরে মিল-ফ্যাক্টরি গড়ে তোলার চেষ্টা করবো। এতে বেকারত্ব নিরসনের পাশাপাশি অর্থনৈতিকভাবে সিলেট আরও সমৃদ্ধ হবে। জালালাবাদ আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে ও পীরমহল্লা মসজিদে মাগরিবের নামাজ শেষে গণসংযোগে অংশগ্রহণ করেন।
এদিকে, জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ছাড়াও মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মতবিনিময় ও উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় তিনি স্থানীয় সমস্যাগুলো উল্লেখ করে নির্বাচিত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।- বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain