শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সম্মিলিতভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে-খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সদর ও মহানগর এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে সেই গণজোয়ারের চূড়ান্ত সফলতা আসবে। ধানের শীষের সাথে মিশে আছে এদেশের কোটি জনতার আবেগ। এটি শুধু বিএনপির প্রতীক নয়, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ। আপামার জনতার সম্মিলিত প্রচেষ্ঠায় সিলেট-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (১২ ডিসেম্বার) সিলেট সদর উপজেলার মোগলগাঁও জুমআর নামাজ আদায় শেষে সর্বস্তরের জনসাধারণের সাথে গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী সিলেট সদর ও মহানগরী এলাকার সকল ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কোন অপশক্তি সাধারণ মানুষের স্বাধীন ভোটাধিকারে যাতে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার অর্জনের জন্য ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। দেশের মানুষ আর কোন পেশী শক্তির কাছে আত্মসমর্পন করবে না।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে তিনি মোগলগাঁও জামে মসজিদ জুম্মার নামাজ শেষে বাদ মাগরিব বালাগঞ্জ সমিতির এজিএম অংশ গ্রহণ করেন এবং এশার নামাজ আম্বরখানা কলোনী মসজিদে আদায় করে স্থানীয় মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন পরে রাতে ২৭নং ওয়ার্ড গোটাটিকর ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পুরস্কার বিতরণ ও ঐ ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্ভীদের সাথে মতবিনিময় সভা মিলিত হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain