শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

ভালোবাসার অর্ঘে জাতির এই শ্রেষ্ট সন্তানদেরকে স্মরণ করছেন সিলেটবাসী। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জমায়েত হয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। রবিবার সকাল থেকে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধা অর্পণ করে।

 

এছাড়াও দিবসটি উপক্ষে শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain