শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

জালালপুরে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমার জালালপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা ও আলোচনা সভা। ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে এবং জালালপুর এডভান্সমেন্ট কমিটি’র পৃষ্ঠপোষকতায় গত রোববার (১৪ ডিসেম্বর) আয়োজিত এ বইমেলার উদ্বোধন ও কবি এস এম ফাহিমের লেখা কাব্যগ্রন্থ ‘যন্ত্রণার সারাংশ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
এম রেদোয়ানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল তৈয়ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি বাছিত ইবনে হাবিব, সাংবাদিক শাহ সুহেল আহমদ, খালেদ মেহেদী, অ্যাডভোকেট এম বি এ শিপন, আখলাকুল আম্বিয়া বাতিন, ধীমান ব্রত পাল, মো. নজরুল ইসলাম, নেছারুল হক চৌধুরী বুস্তান।
বক্তারা বলেন, বইমেলার মাধ্যমে পাঠাভ্যাস বৃদ্ধি পায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার সদস্য নবীন আহমদ লয়েছ, ফরহাদ হোসাইন সোহান, লতিফ আহমদ, হোসাইন আহমদ কানন, দিহান, মুহিত, ইকবাল, কামিল, উমর, নাহিদ, হাসান, ইউছুফ, খালেদ, আল মারজান, সালমান শিকদার, মিহাদ, মাহিম ও রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন প্রকাশনার বই প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain