শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

মেধা অন্বেষণে জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: “মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঠ্যবিষয়ভিত্তিক এ পরীক্ষায় উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় এক হাজারের মত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে শৃঙ্খলা বজায় রাখা হয় এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা। মেধাবী শিক্ষার্থীদের বাছাই ও শিক্ষার মানোন্নয়নে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষানুরাগীরা।
বৃত্তি পরীক্ষার আয়োজক সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”
হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়ক রিয়াজ উদ্দিন বলেন, প্রতি বছরই আমরা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে এ ধরনের পরীক্ষা আয়োজন করি। খাতা মূল্যায়ন শেষে দ্রুতই বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে।”
স্থানীয় শিক্ষাঙ্গনে সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain