শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী থেকে একটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২০ ডিসেম্বর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী পান্থুমাই এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র জব্দ করে।
বিজিবি জানায়, , কয়েকজন অস্ত্র চোরাকারবারী ভারত হতে অবৈধভাবে অস্ত্র এনে অন্য একটি চোরাকারবারী গ্রুপের নিকট হস্তান্তরের উদ্দেশ্যে স্থানীয় একটি সবজি ক্ষেতে মাটির নিচে চাপা দিয়ে রাখে। পরবর্তীতে চোরাকারবারীরা অস্ত্র সংগ্রহের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে ১ টি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাতে উক্ত এলাকা হতে বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে ২৫ টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেল এর স্প্রিং উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই এসব অবৈধ অস্ত্র চোরাচালান এর মাধ্যমে অস্থিতিশীল করতে না পারে এ ব্যাপারে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain