শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মডেল স্কুলের নোয়াপাড়া ক্যাম্পাসে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান শরদিন্দু ভট্টাচার্য।
এসময় উপস্থিত ছিলেন দিশারী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রবাল কান্তি ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আতিক আহমেদ, অ্যাডভোকেট কিবরিয়া আহমদ, অ্যাডভোকেট আজহার হোসেন প্রমুখ। এছাড়ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, এ যেন শুধু পরীক্ষা নয়, জ্ঞানচর্চার এক পবিত্র যাত্রা। সিটি আদর্শ ফাউন্ডেশন আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে আলোকিত ভবিষ্যতের পথে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain