শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভায়-মহানগরী আমীর ফখরুল ইসলাম

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচন এগিয়ে আসলেও দেশে এখন পর্যন্ত কাঙ্খিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দেশব্যাপী নির্বাচনী আচরণবিধি লংঘনের ছড়াছড়ি চলছে। একটি বড় দলের পক্ষ থেকে মিথ্যা ফ্যামিলি কার্ড বিতরণের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত দেশে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী জুলাই যোদ্ধাকে প্রকাশ্য দিবালোকে হত্যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার এবং দেশব্যাপী ছড়িয়ে পড়া সব অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকের দাবিতে আগামী ৩ জানুয়ারী ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াত। উক্ত সমাবেশ সফল করতে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে প্রচারণা চালিয়ে যেতে হবে।

তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত আগামী ৩ জানুয়ারী ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, বায়তুল মাল সেক্রেটারী মুফতি আলী হায়দার, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা এএইচএম সোলায়মান।

সভায় সিলেট মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ ছাড়াও সকল থানা আমীর ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩ জানুয়ারী ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সিলেট থেকে বিপুল জনশক্তির অংশগ্রহণ নিশ্চিতে নানা পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain