শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৫

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আহত হয়েছেন আরও ১৩৪ জন।

আজ রোববার ইউক্রেন সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেনের অন্যতম বৃহৎ ওই সামরিক স্থাপনাটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ৩৬০ বর্গ কিলোমিটারের এই অঞ্চলটি ইউক্রেনের পশ্চিমাংশের সবচেয়ে বড় প্রদেশ।

এক বিবৃতিতে লভিভের সামরিক কর্তৃপক্ষ বলেছে, দখলদাররা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রুশ সামরিক বাহিনী আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি মস্কো। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের ব্রিফিংয়ে এ ধরনের হামলার কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

রয়টার্সের একজন প্রতিনিধি সাইরেন বাজিয়ে অন্তত ১৯টি অ্যাম্বুলেন্সকে ইয়াভোরিভের দিকে যেতে দেখেছেন। ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ বলেছেন, লভিভের কাছে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। বিদেশি প্রশিক্ষকরা সেখানে কাজ করতেন। এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ন্যাটোর প্রতিক্রিয়াও জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain