শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের স্মারকলিপি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মাধ্যমিক শিক্ষা স্তরের বিদ্যমান পাঁচটি বৈষম্য নিরসনের লক্ষ্যে ৫ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।
৫ দফা দাবি হলো- আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা ও বাড়িভাড়া প্রদান, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৬ষ্ঠ গ্রেড ও সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ঠ ঘোষনা প্রদান, বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলী এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেটের সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সুশীল দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, সদস্য দিলীপ কান্তি নাথ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain