অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন স্বামী ফরিদ আহমদ। এ ঘটনায় গত (৪ সেপ্টেম্বর ) জালালাবাদ থানায় তিনি জিডি করেন। এর আগে (
২৯ আগস্ট ) ওই গৃহবধূ নিখোঁজ হন। ফরিদ আহমেদ (৪৮), পিতা: মৃত আরমান আলী, মাতা: নেছারুন বিবি, গ্রাম বাছিরপুর (০৭নং ওয়ার্ড), ইউনিয়ন/ওয়ার্ড-৮নং কান্দিগাঁও ইউ/পি, থানা-জালালাবাদ, জেলা-সিলেট ।
জিডিতে নিখোঁজের স্ত্রীর নাম-সুমা বেগম (২২) পিতার নাম-আবুল কালাম, স্বামীর নাম ফরিদ আহমেদ। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয় ফরিদ আহমেদ বলেন, আমার স্ত্রী কালারুকা থেকে বাছিরপুর পথে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, আমি জালালাবাদ থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ফরিদ বলেন, আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। আগের মতো তাকে নিয়ে সুখের সংসার করতে চাই।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে এই মোবাইল নাম্বার গুলোতে যোগাযোগ করুন আমরা মোবাইল নং-০১৩১৪০৩৪৭৫২। এতবা আমরা পিতার নাম্বার 0170369 5004 এই নাম্বার যোগাযোগ করা জন্য বিশষে ভাবে অনুরোধ করা হয়।
এই বিষয় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব বলেন, স্ত্রী নিখোঁজের বিষয়ে স্বামী ফরিদ আহমদ ডায়েরি করেছে। আমরা তাঁকে উদ্ধারে চেষ্টা করছি।’