শিরোনাম :
সিলেটে গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি সিলেটে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার ট্রাস্টের আত্মপ্রকাশ জাফলংয়ে শূন্য বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু নিশ্চিতে সচেতনতামূলক সভা চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১

সিলেট-ঢাকা মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাইক্রোবাস চালকও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

গত বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে নরসিংদীর রায়পুরার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিলো সংবাদপত্র পরিবহনকারী একটি মাইক্রোবাস। এ সময় বিপরিত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারট্রেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও দু’জন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain