শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত (১০ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে হাতিরপাড়া ও পুকাশ গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।

ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন তীব্র হয়ে হাতিরপাড়া ও পুকাশ গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

বক্তারা বলেন, অব্যাহতভাবে বালু উত্তোলন বন্ধ না হলে দুই গ্রামের আরও ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। তারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain