শিরোনাম :
সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  ‎সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎ গত (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর চেয়ারম্যান, হামাদান ট্রাভেলস-এর স্বত্বাধিকারী এবং সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রেসিডিয়াম সদস্য রোটারিয়ান মো. কামরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর, টি.এস.এম ট্রাভেলস-এর স্বত্বাধিকারী ও সিলেট ট্যুরিস্ট ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মাওলানা মওদুদ আহমেদ-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা, মিকাত লিংক ট্রাভেলস-এর স্বত্বাধিকারী ও ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস শহিদ।
‎এছাড়াও বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মকসুদুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান নুরুল ইসলাম রুপন, সহ-সভাপতি ও ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর পরিচালক, ট্যুর সিলেট বিডি-এর ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবির, ক্লাবের সেক্রেটারি মাজহারুল ইসলাম সাদি, ধর্ম বিষয়ক সম্পাদক ও ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর পরিচালক, সাফির ট্রাভেলস-এর স্বত্বাধিকারী মাওলানা হিফজুর রহমান, ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর পরিচালক ও ফ্লাইজার-এর স্বত্বাধিকারী হোসাইন আহমেদ মুন্নাসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎সভায় সিলেটের ট্রাভেল ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং হজ ও উমরাহ সেবাকে আরও সুসংগঠিত ও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎আলোচনায় ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর মূল লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় ও ব্যবসায়িক স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে বৃহত্তর স্বার্থে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে সিলেটের ট্রাভেল সেক্টরে একটি শক্তিশালী ও কার্যকর সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব।
‎বিশেষ করে হজ ও উমরাহ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। যাত্রীদের সঙ্গে প্রতিশ্রুতির ক্ষেত্রে শুধু প্রচারণা নয়, বাস্তব সেবার ক্ষেত্রেও তার প্রতিফলন ঘটাতে হবে—এ বিষয়ে উপস্থিত সবাই একমত পোষণ করেন।
‎সভায় বলা হয়—
‎ “হজ ও উমরাহ সেবায় আমাদের প্রতিশ্রুতি যেন শুধু কথায় সীমাবদ্ধ না থাকে; কথার সঙ্গে যেন কাজেরও মিল থাকে। আল্লাহর ঘরের মেহমানদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সেবা করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”
‎ এ লক্ষ্যে ভবিষ্যতে কাফেলা পরিচালনা, যাত্রী ব্যবস্থাপনা, ফ্লাইট ও ভিসা সমন্বয়, আবাসন, সৌদি আরবের গ্রাউন্ড সার্ভিস এবং সার্বিক যাত্রীসেবায় আরও সমন্বিত ও দায়িত্বশীল কার্যক্রম গ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করা হয়।

‎ সভায় আরও উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আহমেদ, অর্থ সম্পাদক অলিউর রহমান মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোমিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক এম রহমান ফারুক, ভ্রমণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-ভ্রমণ বিষয়ক সম্পাদক রোটারিয়ান তোফায়েল আহমদ, অফিস সম্পাদক পূর্ণব্রত পাল রতন, সমাজসেবা বিষয়ক সম্পাদক রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী মুরাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রাহাত খান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী মিশু এবং বরিশাল থেকে আগত অতিথি সাইফুল ইসলাম রানাসহ আরও অনেকে।
‎সভা শেষে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে আগামী দিনে সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরকে আরও এগিয়ে নেওয়া এবং হজ ও উমরাহ যাত্রীদের জন্য “কথায় নয়, কাজে সর্বোচ্চ সেবা” নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎ ইউনিটি ট্রাভেলস গ্রুপ নিজস্ব প্রতিষ্ঠান, যৌথ শক্তি—সেবায় সর্বোচ্চ অঙ্গীকার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain