শিরোনাম :
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার সিলেটে হামে একদিনে ৪ শিশুর মৃত্যু মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‎অনুসন্ধান ডেস্ক ::: সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর নাইওরপুলস্থ কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট অঞ্চলের সুপরিকল্পিত নগরায়ণ, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়। সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞ, জেলা প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সাদি উর রহিম জাদিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কর্ণেল (অবঃ) মোহাম্মদ আব্দুস সালাম, বীরপ্রতীক- সাবেক চেয়ারম্যান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ,(আর্কিটেক্ট/প্ল্যানার) জারিনা হোসেন, সদস্য (প্রকৌশল) ইলিয়াস আহমেদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রতিনিধি গৌতম দেব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের অধ্যাপক মো. শাহীদুর রহমান, স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তানভীর হাসান, সহযোগী অধ্যাপক সুব্রত দাস, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) প্রতিনিধি পিংকি সাহা সহ অন্যান্য প্রতিনিধিগণ।
প্রথম এই পর্ষদ সভার মধ্য দিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা আরও গতিশীল হবে এবং রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain