শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদী-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি গ্রহণকালে শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশের ওপর গুরুত্বারোপ করে কয়েস লোদী বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী একটি নিরাপদ ও সুন্দর খেলার মাঠ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নগরীতে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।”
তিনি বলেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাঠটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই করে আইন ও বিধি অনুযায়ী সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সচেতন নাগরিকবৃন্দ আশা প্রকাশ করেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি দ্রুত সংস্কার ও উন্মুক্ত হলে ৪নং ওয়ার্ডসহ বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের হাতে স্মারকলিপিটি সচেতন নাগরিক সমাজের পক্ষে তোলে দেন সৈয়দ সারোয়ার রেজা ও ক্রীড়া সংগঠক সৈয়দ ফজলুল করীম মারজান।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, জয়নাল আহমেদ, আম্বরখানা স্টাফ কোয়ার্টারের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিসবা আহমেদ জেহিন,সুমন খান,সজিবুর রহমান রুবেল, রহিম আহমেদ, রাসেল আহমেদ, জাহিদ আহমদ, সুমন আহমদ, নাসরিন আহমেদ, জেমিন আহমদ, জামাল মিয়া, এমদাদুল হক মান্না, মাসুদ আহমেদ রুবেল,বখতিয়ার আহমেদ, ইকরাম চৌধুরী, ইমরান চৌধুরী,, রাফসান আহমেদ, তারেক,লিটন, মারুফ, শাহ আলম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain