শিরোনাম :
খেলা-ধুলায় এগিয়ে যাক তরুণ প্রজন্ম-আফসর খান পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার সুনামগঞ্জে বিদ্যুতের লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ল ১৫ বসতঘর তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১ শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে:সিলেটে রিজভী দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজসংলগ্ন এলাকায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি বোমা ড্রেজার ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পরগণা বাজার ব্রিজসংলগ্ন ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

অভিযান শেষে এসিল্যান্ড জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain