শিরোনাম :
খেলা-ধুলায় এগিয়ে যাক তরুণ প্রজন্ম-আফসর খান পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার সুনামগঞ্জে বিদ্যুতের লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ল ১৫ বসতঘর তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১ শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে:সিলেটে রিজভী দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির

সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাঁকে দেখতে তাঁর বাসভবনে গেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গত (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দাড়িয়ারপাড়াস্থ নিজ বাসভবনে তাঁকে দেখতে যান নেতৃবৃন্দ। এ সময় গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎​সাক্ষাৎকালে অধ্যাপক এম শফিকুর রহমান ও এ মুকিত খান গণদাবি পরিষদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের রোমাঞ্চকর নানা স্মৃতিচারণ করেন। বিশেষ করে, ফেঞ্চুগঞ্জ সার কারখানা রক্ষায় সরকারি দলের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও এ মুকিত খানের গণদাবির সঙ্গে একাত্মতা ঘোষণা এবং সেই আন্দোলন সফল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে আসে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিষ্ঠাসহ সিলেট অঞ্চলের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন তাঁরা।
‎​এ সময় অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে এ মুকিত খান বলেন, তাঁর নেতৃত্বে গণদাবি পরিষদের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। এছাড়া দেশের বাইরে গণদাবি পরিষদের কমিটি গঠিত হওয়ায় তিনি সন্তোষ ও উৎসাহ প্রকাশ করেন। নেতৃবৃন্দ তাঁকে দেখতে যাওয়ায় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। গণদাবি নেতৃবৃন্দ এ মুকিদ খানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
‎
‎​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক​ মো. ইউসুফ সেলু, কেন্দ্রীয় নেতা ​এম উস্তার আলী ও ​মো. নুরুল আমিন, তথ্য ও প্রচার সম্পাদক ​এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক ​সেলিম আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain