শিরোনাম :
সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সামাজিক অস্থিরতা, অন্যায় ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরনের বিকল্প নেই। নবীজী (সা.) সুন্নাহ ও রাজনৈতিক প্রজ্ঞা অনুসরণ করেই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, রাসুল (সা.) কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। মহানবী (সা.) জীবনাদর্শে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য ন্যায়, ইনসাফ, মানবিকতা ও দায়িত্বশীলতার শিক্ষা রয়েছে। বর্তমান সময়ের নানা সংকট মোকাবিলায় সেই আদর্শ অনুসরণ জরুরী। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীগণকে রাসুল (সা.) সীরাত অনুসরণ করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি সম্ভব।

তিনি গত (১৭ সেপ্টেম্বর) বেলা ২ টায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর বার হলে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন।

অ্যাডভোকেট মো. সালেহ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সেমিনারে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ও অ্যাডভোকেট আব্দুল কাইয়ূম।

সেমিনারে বক্তব্য রাখেন- ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট মোঃ আজীম উদ্দীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দীলু, অ্যাডভোকেট সলমান উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন খান, ব্যারিষ্টার আবুল ফজল চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজুর আহমদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট শোয়েব আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট আজমল হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট ফারুক আহমদ, অ্যাডভোকেট আব্দুল হাফিজ, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার,অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান,অ্যাডভোকেট আসাদুর রহমান, অ্যাডভোকেট সেলিমুর রহমান, অ্যাডভোকেট আজহারুল ইসলাম চৌধুরী,অ্যাডভোকেট মওদুদ ত্বকী বান্না প্রমূখ।

সেমিনারে ল’ইয়ার্স কাউন্সিলের সদস্যবৃন্দ ছাড়াও সিলেটে কর্মরত আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain