শিরোনাম :
সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির নতুন সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঐতিহ্যেবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট।
ক্লাবের সভাপতি দানবীর ড. সৈয়দ রাগিব আলী ও সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এক যৌথ বার্তায় এ অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রদত্ত অভিনন্দন বার্তায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে অভিজ্ঞ ও ক্রীড়ানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্তি সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে। আমরা বিশ্বাস করি, সকলের নেতৃত্বে সিলেটের খেলাধুলার সার্বিক উন্নয়ন সাধিত হবে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে। নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এই নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain