শিরোনাম :
খেলা-ধুলায় এগিয়ে যাক তরুণ প্রজন্ম-আফসর খান পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার সুনামগঞ্জে বিদ্যুতের লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ল ১৫ বসতঘর তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১ শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে:সিলেটে রিজভী দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির

সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের জাফলংগামী পর্যটকদের চোরাচালানবিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।

পুলিশ সুপার জানান, জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় জাফলং থেকে কম্বল কিনে ফেরা এক পর্যটকের বাস থামিয়ে হেনস্থা ও অন্যায্য জিজ্ঞাসাবাদের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে চূড়ান্ত আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। তবে তল্লাশির নামে অন্যায় সুবিধা আদায় বা কাউকে অযথা বিব্রত করা অপরাধ। সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে তৎপরতা জোরদার থাকলেও সাধারণ পর্যটকরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain