অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্রিখেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামরান আহমদ (৩০)। তিনি কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী পর্যটকবাহী শৌখীন পরিবহনের একটি বাসের সঙ্গে জৈন্তাপুরগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মো. কামরান আহমদ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে মর্গে পাঠিয়েছে