শিরোনাম :
সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন

ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প হয়।

 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।

মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।ইতিহাস পড়ুন

 

 

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain