শিরোনাম :
ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরের লালদিঘীর পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও বিএসটিআই’র উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর আহমদ সজিব। এ সময় তাকে সহযোগিতা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন ও বিএসটিআই’এর সদস্যরা।

প্রশাসন জানায়, সোমবার (৫ অক্টোবর) বিকেলে মহানগরীর লালদিঘীরপাড় এলাকার ‘সুমিত ট্রেডার্স’-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি ধরা পড়ে। প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ সজিব জানান, অভিযানে দেখা যায়, একটি দোকানে চিপস-চানাচুর-আচারসহ বিভিন্ন পণ্যের মেয়াদ ৩ মাস থেকে ১ বছর আগে শেষ হয়েছে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই পণ্যগুলো তারা পাইকারীভাবে বিক্রি করে। এ দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি প্রতিষ্ঠানে মেয়াদের লেভেল ছাড়া চিপস পেয়েছি। এই পণ্যগুলো জব্দ করেছি।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain