শিরোনাম :
গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার এলাকায় আনুষ্ঠানিকভাবে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সভাপতি লায়ন চন্দন সাহা, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, ক্লাবের সেক্রেটারী লায়ন জুমা আহমেদ, ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, সাবেক সেক্রেটারী লায়ন পার্থ দাস রায়, সাবেক ট্রেজারার লায়ন সাহেদা ইয়াসমিন সুইটি এবং ক্লাব সদস্য লায়ন আফছার উদ্দিন আহমদ।
চারা রোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণে লায়ন্স ক্লাবের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain