শিরোনাম :
সিলেটে কিনব্রিজের পাশে ফের নতুন সেতু নির্মাণের উদ্যোগ পরিদর্শনে আসছেন বাণিজ্য মন্ত্রী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতার ইন্তেকালে ইমজার শোক সিলেটে আম্বরখানা পয়েন্টে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা ইনসাফ,সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে আমরা-প্রফেসর ডঃ মোহাম্মদ তাজ উদ্দিন সিলেট সীমান্তে ১৬৮ বোতল ভারতীয় মদ, ২ এয়ারগান ও ওষুধসহ ১.৫৩ কোটি টাকার পণ্য জব্দ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপুরে সংঘর্ষে জড়াল পাঁচ গ্রাম, আহত অর্ধশতাধিক ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন

ইনসাফ,সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে আমরা-প্রফেসর ডঃ মোহাম্মদ তাজ উদ্দিন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট লিডিং ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, প্রফেসর ডঃ মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন,দুর্নীতিমুক্ত” বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে একাট্টা হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অংগীকার ব্যক্ত করেন ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে সমাজ ও জনগণের জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। দেশ ও জাতীর স্বার্থে আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। প্রত্যেক নাগরিক তার অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখুক। তিনি আরোও বলেন “দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে,”ইনসাফ, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার তিনি গতকাল রাতে নগরী জিন্দাবাজার একটি অভিজাত হোটেলের হলরুমে, গ্রীনফোর্স বাংলাদেশ সিলেট জেলা কমিটির অভিষেক ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরুক্ত কথাগুলো তিনি বলেন। গ্রীনফোর্স বাংলাদেশ সিলেট জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবি বাহা উদ্দিন বাহার এর সভাপতিত্বে ও গ্রীনফোর্স বাংলাদেশ সিলেট জেলা কমিটির সহ সভাপতি এড.ছলমান উদ্দিনের পরিচলানয়,

অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, গ্রীনফোর্স বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকায়েল রহমান, বলেন,দেশ নিয়ে সাধারণ মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণে ও একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা এসোসিয়েট প্রফেসর, ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরীর, বলেছেন বৈষম্যহীন সমাজ গঠন, সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে গ্রীনফোর্স বাংলাদেশ। তিনি বিভিন্ন সময় গানে ও বক্তব্যেও দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেছেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ, মদন মোহন বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ, সিলেট লেঃ কর্নেল অব: আতাউর রহমান পীর, বলেন একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রই পারে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে। টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান শর্ত হলো একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সেক্রেটারী এড.আফজালুর রহমান। এসময় অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, ড. মোঃ শহিদুল ইসলাম এস, উপদেষ্টা এড ছালেহ আহমদ চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য- এড, শফিকুল ইসলাম,এড. ফজলুর এহসান শিপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন শফিক, সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান ও সংগঠনের নির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান সাজু, সংগঠনের অলিউল্লাহ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি ফয়জুল হক, জাতীয় সঙ্গীতে ছিলেন-এড শামীম আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain