শিরোনাম :
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান

সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামের দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

 

প্রাথমিক অবস্থায় নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বৈষামোড়া নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হন এবং আনোয়ারুল আজিম নামে অপরজন গুরুতর আহত হন।সিলেটের খবর

পরে আহতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

 

তিনি আরো জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain