শিরোনাম :
জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন

সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে নিসচা সিলেট মহানগর শাখার সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিসিক হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও নিসচা মহানগরের উপদেষ্টা মো: জহির হোসেন তুহিন।

বক্তারা মহানগীর স্কুল ও কলেজের সামনে রাস্তা পারাপারে জেব্র ক্রসিং নির্মাণ, নগরীর ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার, ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করে পথচারীদের যাতায়াতের ব্যবস্থার করার দাবি জানানো হয়। সিসিক প্রশাসক তাদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের ভিতরে জেব্র ক্রসিং নির্মাণ, নগরীর ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার, ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করে পথচারীদের যাতায়াতের ব্যবস্থার করার আশ্বাস প্রদান করেন। পরিস্কার পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার মনির চৌধুরী, ডা: লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, অর্থ সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ, কার্যকরী সদস্য ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, শহিদুল ইসলাম লিটন, মোঃ আকবর মিয়া, এনামুল হক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain