শিরোনাম :
ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বর্ণাঢ্য আয়োজন ও ভাবগম্ভীর পরিবেশে ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’ আয়োজিত ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন গত ১৭ অক্টোম্বর শনিবার বিকাল ২টা হতে মধ্যরাত পর্যন্ত ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হয়েছে।
তাফসিরুল কুরআন মহাসম্মেলন তাফসীর পেশ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও সমিতির উপদেষ্টা মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা), মুফতী মুস্তাকুন্নবী কাসেমী- ঢাকা, মুফতী মেরাজুল হক- ঢাকা, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা, মুফতী রেজাউল করিম আবরার- ঢাকা, মৌচাক জামে মসজিদ সিলেটের খতিব মুফতী খন্দকার হারুনুর রশিদ, জালালাবাদ আবাসিক এলাকার জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ, সমিতির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুঈনুল ইসলাম লামাশ্যামপুর হরিপুরের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান প্রমুখ।
মাহফিলে জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা সিলেটের মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা সিলেটের শিক্ষা সচিব ও সমিতির উপদেষ্টা মুফতী শফিকুর রহমান জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়ক সিলেটের মুহতামিম মাওলানা শায়খ সাইফুুল্লাহ, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন।
তাফসিরুল কুরআন মহাসম্মেলন প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও সমিতির উপদেষ্টা মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা) বলেন, মানবজীবনের প্রকৃত সফলতা, আত্মিক শান্তি এবং পরকালীন মুক্তির মূল ভিত্তি হলো ইমান এবং সৎ-আমল। ইসলামী জীবনদর্শনে ইমান ও আমল একটি মুদ্রার দুই পিঠের মতো- একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। তিনি বলেন, মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় মেনে নেওয়া, তাঁর প্রেরিত রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং দ্বীনের সার্বিক নির্দেশনাকে অন্তরে সত্য বলে ধারণ করাই হলো ইমানের মূল কথা। সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন ঘটে আমাদের দৈনন্দিন কর্মে বা আমলে। সালাত আদায়, জাকাত প্রদান, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বান্দার হক আদায় এবং মানুষের সাথে উত্তম আচরণ করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অসংখ্য স্থানে ইমানের বর্ণনার পরপরই ‘আমলে সালেহ’ বা সৎ কর্মের কথা উল্লেখ করেছেন। ইমান মানুষকে অন্যায় ও পাপচার থেকে বিরত রাখে, আর সৎ আমল মানুষের চরিত্র ও সমাজকে সুন্দর করে গড়ে তোলে। সমাজে শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইমান ও আমলের চর্চা বাড়াতে হবে।
মাহফিলে বক্তাগণ জাতীয় ও স্থানীয় পর্যায়ে সুধী সমাজ, বিত্তবান ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট-এর এই মানবিক ও কল্যাণকামী উদ্যোগে জোরালো সমর্থন ও সহযোগিতা প্রদানের বিকল্প নেই। বক্তগণ মুয়াজ্জিনদের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিগণকে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন সফলে ভাবে সম্পন্ন হওয়ায় মহাআল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মাহফিলে উপস্থিত হয়ে এবং যার বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain