অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ও পরিচালনা করা হয়।
কার্যক্রম চলাকালে যুবদল সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মশা নিধনে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের মধ্যে সোহেল আহমদ, বদু মিয়া, মোস্তাক আহমদ বাপ্পি, শিপলু আহমদ, হিসাম আহমদ সোহাগ, সমছু আহমদ, হাফিজ শামসুল ইসলাম, জনি আহমদ, ১১নং ওয়ার্ড সচিব ময়নুল হোসেন এবং সুপারভাইজার শাহাদত হোসেন নয়ন প্রমুখ। অভিযানকালে মসজিদের চারপাশ ও আশপাশের এলাকায় মশানাশক ওষুধ স্প্রে করা হয়।-বিজ্ঞপ্তি