শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

সিলেটে কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো সিলেটেও আজ রোববার (২০ মার্চ) থেকে বিশেষ কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সিলেটে সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ডের ১৮টি স্থানে ও ১৩টি উপজেলার ৪৪টি স্থানে একযোগে পণ্য বিক্রি করছে টিসিবি।

বিশেষ এই ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে আজ থেকে পুরো বিভাগের ৪ লাখ ৬১ হাজার ৫২১টি পরিবার টিসিবি’র পণ্য কিনতে পারবে।

টিসিবি’র পণ্য বিক্রি উপলক্ষে শনিবার (১৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, টিসিবি’র ট্রাক থেকে প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন। সুবিধাভোগীরা ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে মাসে দুইবার এই সুবিধা পাবেন।

জেলা প্রশাসক আরও জানান, আপাতত প্রতিদিন সকাল ১০টা থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ১৪টি ওয়ার্ডে (১ থেকে ১৪ নম্বর ওয়ার্ড) টিসিবি’র পণ্য পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডেও পাওয়া যাবে এসব পণ্য।

সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ডের ১৮টি স্থানে ও ১৩টি উপজেলার ৪৪টি স্থানে একযোগে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা মনিটরিং টিমও গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন এলাকার মোট ৪৫ হাজার পরিবার টিসিবি’র পণ্য পাবেন। তাদের জন্য বরাদ্দ থাকবে মোট ৯০ হাজার লিটার সয়াবিন তেল ৯০ হাজার মেট্রিক টন চিনি ও ৯০ হাজার মেট্রিক টন মসুরের ডাল।

আর সিলেট জেলার ১ লক্ষ ৩৭ হাজার ৩৬৩ পরিবার পাবে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল, ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ মেট্রিক টন চিনি ও ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ মেট্রিক টন মসুরের ডাল।

এছাড়া মৌলভীবাজার জেলার ৭২ হাজার ৪২৬টি, সুনামগঞ্জ জেলার ১ লক্ষ ১৪ হাজার ৯১২টি ও হবিগঞ্জ জেলার ৯১ হাজার ৮২০টি পরিবার টিসিবি’র পণ্য পাবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, টিসিবি’র পণ্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে থাকবে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে থাকবে মনিটরিং টিম। এছাড়াও মাঠে থাকবে বাণিজ্যমন্ত্রণালয়ের পক্ষে ও উপজেলা প্রশাসনের পক্ষে পৃথক মনিটরিং টিম।

এদিকে, টিসিবি’র পণ্য বিক্রি উপলক্ষে আজ সকাল থেকেই নির্দিষ্ট স্থানগুলোতে কার্ডধারী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। নগরীর মাছুদিঘীরপাড় থেকে সিলেটভিউ’র নিজস্ব ফটো সাংবাদিক মোজাম্মেল হক জানান, সকাল ১০টা থেকে বিক্রি শুরু হলেও অনেকে ৯টা থেকেই বিক্রির স্থানে এসে হাজির হয়েছেন। মানুষের মধ্যে একরকম উৎসব বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কম দামে টিসিবি’র পণ্য পেয়ে তারা খুশি।

সকাল সাড়ে ১০টার দিকে মাছুদিঘীরপাড়ে পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain