শিরোনাম :
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনে সিউক যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরের কুমাড়পাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭), এবং রানা আলী মাসুদ রানা (২৩)।

এ ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যনারসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে ভ্যানে তুলেছে পুলিশ। এসময় একজনকে বলত শোনা যায়- ‘ছাত্রলীগের সিলেট মহানগর কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’। ব্যানারে একপাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের ছবি ও অপর পাশে মহানগর ছাত্রলীগর সভাপতি কাওছার জাহান সৌরভের ছবি রয়েছে।

ভিডিওতে ক্যামেরার পেছন থেকে এক ব্যক্তিকে বলতে শোনা যায়- ‘অনিক ভাইয়ে তো ধরছইন দৌড়াইয়া, আমরা ধরছি আইয়া’। তিনি আরও বলেন, ‘তাা আসছে সৌরভের মিছিল করতে। ১৫/২০টা ছিল, আমরা ২ টেরে দৌড়াইয়া ধরছি, বাকিগুলা ভাগছে’।

এসময় ভিডিওতে চেহারা না দেখা ওই ব্যাক্তিকে পুলিশ ভ্যানে আটক দুই ছাত্রলীগ কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে ও গালি দিতে শোনা যায়।

জিজ্ঞাসাবাদ করা ওই ব্যক্তি ও তার ‘অনিক ভাইয়ের’পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে অনিক ভাই কই বলে টি-শার্ট ও পাজামা পরিহিত এক যুবককে দেখানো হয় ছড়িয়ে পড়া

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নগরীর কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তারা সবাই কর্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী।

খবর পেয়ে পুলিশের একটি দল কুমারপাড়া এলাকায় উপস্থিত হয়ে দু’জনকে আটক করতে সক্ষম হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain