শিরোনাম :
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার সুনামগঞ্জে বিদ্যুতের লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ল ১৫ বসতঘর তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১ শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে:সিলেটে রিজভী দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৩) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার আমিন আহমদ (৩৫) সিলেটের এয়ারপোর্ট থানার নালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিদ আহমদ। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

এসআরবি জানায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এ সময় হৃদয় এর প্রতিবাদ করলে আমিন ও তার সহযোগীরা তাকে গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি দেন।

এর জের ধরে রাত ৮টার দিকে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান আসামিরা। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি আমিন আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এরাআগে গত ১৫ অক্টোবর নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা থেকে এই হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain