শিরোনাম :
সিলেটে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১ কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল সাবেক সিলেট মহানগর যুবদল নেতা উসমান গনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ৫ দফা দাবি বাস্তবায়নে সিএনজি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

সিলেটে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলী হোসেন (২৬)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে নাজির গাঁও এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি কাতারের প্রবাসি। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন লালাবাজারের নাজির গাঁও এলাকার তরমুজ আলীর ছেলে তামিম (১৯) ও একই এলাকার আব্দুল কালামের ছেলে রাসেদ আহমদ (২৬)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে সন্ধ্যা পৌণে ৬টার দিকে একটি পিকআপ গাড়ি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারিয়েছেন। তিনি কাতার প্রবাসি। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain