শিরোনাম :
মালয়েশিয়ায় সিলেটের যুবকের মৃত্যু, বাবার মুখ দেখল না ২৬ দিনের সন্তান সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন ও সনদপত্র বিতরণ সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদণ্ড সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২ জন ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র (এয়ারগান) ও গুলিসহ আটক নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা-সিউক চেয়ারম্যান কয়েস লোদী যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে-মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া ৩ নম্বর রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, নিহত ব্যক্তির নাম মাহমুদুল হাসান (৩৩)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার মো. ইব্রাহীম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় এক নারীকে সড়ক পার হতে দেখলে তাকে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলচালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মাহমুদুল। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে প্রায় ৪০ মিনিট পর এলাকাবাসী অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain